ভাঙ্গড়ের ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তার রিপিয়ারিং এর কাজ চলছে। আর সেই কাজে ব্যবহৃত বিটুমিন অর্থাৎ খনিজ তেলের ড্রাম ব্লাস্ট হয়ে আহত হল চার শিশু। তারা প্রত্যেকের ই বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ। আহত শিশুরা বাঙ্গুড় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং পরিবারকে আশ্বস্ত করে। সব রকমের সাহায্য করবেন বলে জানান তিনি।