মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প 'যুব সাথী' প্রকল্পের ক্যাম্প বসলো ভাঙ্গড়ের তাড়দহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। তারদহ হাই স্কুল প্রাঙ্গণে যুব সাথীর ফর্ম জমা দিতে এদিন সকাল ১০ টা থেকে বিকাল চারটে পর্যন্ত যুবক-যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার মত । যুবকদের সংখ্যা ছিল সর্বাধিক। সরেজমিনে সেই ক্যাম্প পরিদর্শন করতে পাশাপাশি আবেদনকারীদের সাহায্যার্থে সেখানে উপস্থিত ছিলেন কলকাতা লেদার কমপ্লেক্স আইএনটিটিইউসি সভাপতির রাকেশ রায়চৌধুরী।