বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয়ে পরিচালন সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধাড়া।
ইন্দাস মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধাড়া।
দায়িত্ব গ্রহণের পর কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
এদিন কলেজে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক নির্মল কুমার ধাড়া।
নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে ঘিরে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলে দেখা যায় উৎসাহের পরিবেশ। আগামী দিনে ইন্দাস মহাবিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়নের আশায় তাকিয়ে কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।