বাঁকুড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান
বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির ‘সেবা সংকল্প অভিযান’ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ছাতনার বিধায়ক-সহ দলের জেলা নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন মণ্ডলের সভাপতি, বিজেপির শাখা সংগঠনের একাধিক নেতৃত্ব এবং দলের কর্মী-সমর্থকেরা।
দলীয় কর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজসেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় এই কর্মসূচি থেকে।
বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বের তরফে ‘সেবা’ ও ‘সংকল্প’-এর মাধ্যমে মানুষের পাশে থাকার এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের এই কর্মসূচিকে ঘিরে বিজেপির নেতা-কর্মীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।