গর্জি আউটপোস্টের উদ্যোগে ‘প্রয়াস’ কর্মসূচি, মাদক বিরোধী সচেতনতা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান
মঙ্গলবার ৩ জুন ২০২৬ তারিখে দুপুর ২টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত দাতারাম মার্কেট শেডে “প্রয়াস” শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। গর্জি আউটপোস্টের উদ্যোগে এবং গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের (PHC) সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
এদিনের কর্মসূচিতে মাদকাসক্তি রোধ, সড়ক নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য বিভিন্ন স্বাস্থ্য পরিষেবাও প্রদান করা হয়। স্বাস্থ্য শিবিরে রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO), আর কে পুর থানার অফিসার-ইন-চার্জ, গর্জি PHC-র মেডিক্যাল অফিসার ডা. ইতান দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও গর্জি আউটপোস্টের পুলিশ আধিকারিকরা।
কর্মসূচিতে উপস্থিত অতিথিরা মাদকমুক্ত সমাজ গঠন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা সমাজের সার্বিক উন্নয়নে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন।