#নজরে_মেখলিগঞ্জ:স্বাধীনতা দিবসে জনসেবায় নতুন উদ্যোগ নিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়।মেখলিগঞ্জ বিধানসভার মানুষের কাছে সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক পরিষেবা আরও সহজে ও সুন্দরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুভ উদ্বোধন হলো “নেতাজী সুভাষ চন্দ্র বসু সেবা কেন্দ্র”।এই সেবা কেন্দ্র মেখলিগঞ্জ বিধানসভার সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, আবেদন ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।