রাজ্যে তৃণমূলের শাষন কাল শেষ হতেই বন্ধ হয়ে যাওয়া স্বর্গরথ ও অ্যাম্বুলেন্স পরিষেবা পুনরায় চালু করাহল হেমতাবাদে। বৃহস্পতিবার থেকে বিদায়ী বিধায়ক সত্যজিৎ বর্মনের এলাকা উন্নয়ন তহবিলের থেকে দেওয়া স্বর্গরথ ও অ্যাম্বুলেন্স পরিষেবা পুনরায় চালুকরে দেওয়া হয়। একটি নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করলেই মিলবে দুই পরিষেবা।