আজ একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা নাগাদ স্বরূপনগর ব্লকের বাঁকড়া গ্রাম সভা এলাকায় তৃণমূল কংগ্রেসের ‘পাড়ায় সংলাপ’ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ইমরান হোসেন। তিনি গত পনেরো বছরে বাংলার গৌরবময় উন্নয়নের ধারা ও সাফল্যের খতিয়ান গ্রামবাসীদের সামনে তুলে ধরেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি প্রকল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘লক্ষ্মী এলো ঘরে’ তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।