১১ দিনের শিশুকন্যার দেহ মিললো বাথরুমের বালতির মধ্যে! চাঞ্চল্য রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে
জন্মের মোটে এগারো দিন কেটেছে। প্রদীপের আলোর মতো এইটুকু পুঁচকে জীবনে পৃথিবীর জটত্ব বোঝার কথা নয় যার, সেই একরত্তি এক শিশুকন্যার নিথর দেহ উদ্ধারে শিউরে উঠল গোটা এলাকা। বাথরুমের মধ্যে রাখা জলের বালতি থেকে উদ্ধার হলো ১১ দিনের এক শিশুকন্যার মৃতদেহ। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায়। ঠিক কী কারণে ওই শিশুর মৃত্যু হলো, তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এটি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্যজনক কাহিনী—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
Berhampore, Murshidabad | Aug 23, 2026