তারাপীঠ ও কলকাতার বেসরকারি হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির পর তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ।
আজ সকাল থেকে দমকল বাহিনীকে সাথে নিয়ে বহরমপুরের বিভিন্ন বেসরকারি হোটেলে অভিযান চালায় পুলিশ। পরিদর্শনকালে হোটেলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়। আগামী ৭ দিনের মধ্যে ফায়ার সেফটি সংক্রান্ত সমস্ত নথি ও ব্যবস্থা সম্পূর্ণ করার চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ না মানলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Berhampore, Murshidabad | Aug 21, 2026