Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow
image
image
image

*জরাজীর্ণ মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়।পরিকাঠামোর বেহাল দশার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা* Bengal icon news ডিজিটাল ইন্ডিয়া আর শিক্ষার প্রসারের নানা বড় বড় দাবির মাঝেও, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আরও একবার সামনে এল। মগরাহাট থানার অন্তর্গত মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়—যেখানে পড়াশোনা শুধুই শিক্ষার নয়, বরং এক নিত্যদিনের লড়াই! এক চরম আতঙ্কের নাম! জরাজীর্ণ স্কুল ভবন, ভেঙে পড়া ছাদ, আর যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ১৬৬ জন পড়ুয়ার ভবিষ্যৎ গড়ার কাজ। কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের! দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার প্রত্যন্ত এলাকা মধুসূদনপুর। এই এলাকার মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করে ১৬৬ জন ছাত্রছাত্রী। তাদের সামলাতে এবং বিদ্যাদানে নিয়োজিত আছেন মাত্র ৪ জন শিক্ষক-শিক্ষিকা। কিন্তু স্কুলের যা বর্তমান অবস্থা, তাতে পাঠদানের থেকে জীবন বাঁচানোর চিন্তাই যেন বেশি কাজ করে শিক্ষক থেকে অভিভাবকদের মনে। স্কুলের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে বিপদের ছাপ। ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা, বর্ষাকালে সিলিং চুইয়ে পড়ে ঝরঝর করে জল। নেই কোনো উপযুক্ত উন্নত পরিকাঠামো। সরকারের পক্ষ থেকে মিড-ডে মিলের ব্যবস্থা তো রয়েছে, কিন্তু সেই খাবার একটু শান্তিতে বসে খাওয়ার মতো ন্যূনতম কোনো জায়গা বা উপযুক্ত পরিবেশ পর্যন্ত নেই এ স্কুলে। এর ওপর এলাকার যোগাযোগের অবস্থাও অত্যন্ত শোচনীয়, ফলে চরম সমস্যায় পড়তে হয় সবাইকে। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত ও প্রান্তিক এলাকা হওয়ার সুযোগেই স্কুলটির ওপর কোনো নজর নেই সরকারের। একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো সত্ত্বেও মিলনি কোনো সমাধান, মেলেনি কোনো স্থায়ী আশ্বাস। ফলে এক প্রকার নিরুপায় হয়েই জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের সন্তানদের এই আতঙ্কের বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। এমনকি পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, স্কুলের শিক্ষকরাও এখন নিরুপায়। ক্যামেরার সামনে সরকারের কাছে হাত জোড় করে আকুল আবেদন জানাচ্ছেন—এই খুদে শিশুদের ভবিষ্যতের কথা ভেবে অন্তত একবার যেন নজর দেওয়া হয় মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে। শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কিন্তু জরাজীর্ণ ছাদের নিচে আতঙ্কের মধ্যে প্রহর গোনাটা কি সত্যিই ওদের প্রাপ্য? প্রশাসনিক উদাসীনতার মাশুল কি এভাবেই দিতে হবে ১৬৬ জন নিষ্পাপ শিশুকে? এখন দেখার, এই খবরের পর আদৌ ঘুম ভাঙবে কি প্রশাসন ও শিক্ষা দপ্তরের, নাকি কোনো বড়সড় দুর্ঘটনার অপেক্ষাতেই দিন গুনবে মধুসূদনপুর?

MORE NEWS

*টানা বৃষ্টিতে ভাসল ফ্রেজারগঞ্জের অমরাবতী! জলের তলায় ৫০টি বাড়ি, ঘরছাড়া বহু পরিবার*

অমিত মণ্ডল, নামখানা:
টানা তিনদিনের অতিভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় চলে গেল নামখানার ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম! বেহাল নিকাশি ব্যবস্থার জেরে বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে গ্রামের অন্তত ৫০টি বাড়িতে হাঁটু সমান জল ঢুকে গিয়েছে। ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই বহু পরিবার স্থানীয় স্কুল ও হোটেলে আশ্রয় নিয়েছেন। সব হারিয়ে এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটছে অমরাবতীর বিস্তীর্ণ এলাকার মানুষের। শুধুমাত্র ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম নয়,পাশে থাকা লক্ষ্মীপুর, বিজয় পাটি গ্রামের কিছু কিছু বাড়িতে জল ঢুকেছে। তবে সব থেকে ভয়াবহ পরিস্থিতি অমরাবতী গ্রামের বেশ কয়েকটি পরিবার।হাঁটু সমান জল পেরিয়ে, কোনোরকমে রান্নার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে অমরাবতীর প্রায় ১০টি পরিবার বাড়ি ছেড়েছেন। তবে একমাত্র সম্বলটুকু ছেড়ে এখনও অনেকেই জলমগ্ন বাড়িতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।গ্রামের কয়েকশো বিঘা কৃষিজমি এখন সম্পূর্ণ জলের তলায়। নষ্ট হয়ে গিয়েছে ধানের বীজতলা। পাশাপাশি এলাকার সমস্ত পুকুর ভেসে গিয়ে মাছও নষ্ট হয়ে গিয়েছে। জলমগ্ন ঘরবাড়িগুলোতে এখন সাপ এবং ব্যাঙের প্রবল উপদ্রব শুরু হয়েছে, যা সাধারণ মানুষের আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
এই চরম দুর্দশার জন্য দীর্ঘদিনের বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, একমাত্র নিকাশি খালটি সংস্কার না হওয়ার ফলেই এই জমা জল বেরোতে অন্তত দশ দিনেরও বেশি সময় লেগে যাবে। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, চরম এই বিপদের দিনেও এখনও পর্যন্ত কোনো স্থানীয় জনপ্রতিনিধি দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াননি। 

দুর্গত গ্রামবাসীদের এখন একটাই কাতর আর্জি অবিলম্বে গ্রামের এই নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, না হলে আগামী দিনে গোটা অমরাবতী গ্রামটাই জলের তলায় চলে যাবে।

*টানা বৃষ্টিতে ভাসল ফ্রেজারগঞ্জের অমরাবতী! জলের তলায় ৫০টি বাড়ি, ঘরছাড়া বহু পরিবার* অমিত মণ্ডল, নামখানা: টানা তিনদিনের অতিভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় চলে গেল নামখানার ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম! বেহাল নিকাশি ব্যবস্থার জেরে বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে গ্রামের অন্তত ৫০টি বাড়িতে হাঁটু সমান জল ঢুকে গিয়েছে। ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই বহু পরিবার স্থানীয় স্কুল ও হোটেলে আশ্রয় নিয়েছেন। সব হারিয়ে এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটছে অমরাবতীর বিস্তীর্ণ এলাকার মানুষের। শুধুমাত্র ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম নয়,পাশে থাকা লক্ষ্মীপুর, বিজয় পাটি গ্রামের কিছু কিছু বাড়িতে জল ঢুকেছে। তবে সব থেকে ভয়াবহ পরিস্থিতি অমরাবতী গ্রামের বেশ কয়েকটি পরিবার।হাঁটু সমান জল পেরিয়ে, কোনোরকমে রান্নার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে অমরাবতীর প্রায় ১০টি পরিবার বাড়ি ছেড়েছেন। তবে একমাত্র সম্বলটুকু ছেড়ে এখনও অনেকেই জলমগ্ন বাড়িতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।গ্রামের কয়েকশো বিঘা কৃষিজমি এখন সম্পূর্ণ জলের তলায়। নষ্ট হয়ে গিয়েছে ধানের বীজতলা। পাশাপাশি এলাকার সমস্ত পুকুর ভেসে গিয়ে মাছও নষ্ট হয়ে গিয়েছে। জলমগ্ন ঘরবাড়িগুলোতে এখন সাপ এবং ব্যাঙের প্রবল উপদ্রব শুরু হয়েছে, যা সাধারণ মানুষের আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই চরম দুর্দশার জন্য দীর্ঘদিনের বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, একমাত্র নিকাশি খালটি সংস্কার না হওয়ার ফলেই এই জমা জল বেরোতে অন্তত দশ দিনেরও বেশি সময় লেগে যাবে। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, চরম এই বিপদের দিনেও এখনও পর্যন্ত কোনো স্থানীয় জনপ্রতিনিধি দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াননি। দুর্গত গ্রামবাসীদের এখন একটাই কাতর আর্জি অবিলম্বে গ্রামের এই নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, না হলে আগামী দিনে গোটা অমরাবতী গ্রামটাই জলের তলায় চলে যাবে।

Namkhana, South Twenty Four Parganas | Jul 26, 2026

সাগরদীঘিতে ভেজাল মশলার কারখানায় পুলিশি হানা, কৃত্রিম রং উদ্ধার, গ্রেফতার ১
Bengal icon news মুর্শিদাবাদ :গুঁড়ো মশলার আড়ালে চলছিল বিষের কারবার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাগরদীঘি থানার পুলিশ শনিবার কাবিলপুরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে বড়সড় ভেজাল চক্রের হদিশ পেল।

থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে দুটি গুঁড়ো মশলার কারখানায় তল্লাশি চালায়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানা দুটিতে লঙ্কা, হলুদ সহ বিভিন্ন মশলার সঙ্গে বিষাক্ত কৃত্রিম রং মিশিয়ে ভেজাল মশলা তৈরি করা হচ্ছিল।

অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল রং উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামায়ুন সেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশের আশঙ্কা, এই ভেজাল মশলা বাজারে বিক্রি হলে সাধারণ মানুষের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারত। উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বটতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সাগরদীঘিতে ভেজাল মশলার কারখানায় পুলিশি হানা, কৃত্রিম রং উদ্ধার, গ্রেফতার ১ Bengal icon news মুর্শিদাবাদ :গুঁড়ো মশলার আড়ালে চলছিল বিষের কারবার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাগরদীঘি থানার পুলিশ শনিবার কাবিলপুরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে বড়সড় ভেজাল চক্রের হদিশ পেল। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে দুটি গুঁড়ো মশলার কারখানায় তল্লাশি চালায়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানা দুটিতে লঙ্কা, হলুদ সহ বিভিন্ন মশলার সঙ্গে বিষাক্ত কৃত্রিম রং মিশিয়ে ভেজাল মশলা তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল রং উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামায়ুন সেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশের আশঙ্কা, এই ভেজাল মশলা বাজারে বিক্রি হলে সাধারণ মানুষের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারত। উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বটতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Namkhana, South Twenty Four Parganas | Jul 26, 2026

তিনদিনের বৃষ্টিতে ভাসল ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম। ঘরছাড়া প্রায় কুড়িটি পরিবার। জলমগ্ন বহু বাড়ি 
#bengaliconnews 
#FloodUpdate 
#WaterLogging 
#frazerganj 
#Amarabativillage
#WeatherUpdate
#todaynews

তিনদিনের বৃষ্টিতে ভাসল ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম। ঘরছাড়া প্রায় কুড়িটি পরিবার। জলমগ্ন বহু বাড়ি #bengaliconnews #FloodUpdate #WaterLogging #frazerganj #Amarabativillage #WeatherUpdate #todaynews

Namkhana, South Twenty Four Parganas | Jul 26, 2026