এই মুহূর্তে কাঁঠালিয়া সবচেয়ে বড় খবর বড় সাইজের বারমিস পাইথন দেখার জন্য জনতার ভিড়
গতকাল রাত ২.৫৮ মিনিটে কাঠালিয়া বাগাইয়াচর আবুল খায়ের বাড়ি থেকে খুব বড় সাইজের একটি বার্মিজ পাইথন(অজগর ) উদ্ধার করে animal aid alliance welfare society
সিপাহী জেলার ডিসটিক এর কাঠালিয়া অবস্থিত দুই সাপ উদ্ধারকারী অসীম মজুমদার এবং লকাই দে দুজনে মিলে সাপটিকে উদ্ধার করে ।
প্রায় ৯ ফুট লম্বা এবং ১৫ কেজি ওজন
প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই দুই সাব উদ্ধারকারী নিঃস্বার্থভাবে এখন পর্যন্ত প্রায় ৩০৫ টি সাপ উদ্ধার করে মানুষের বাড়ি ঘর থেকে গভীর অরণ্যে অবমুক্ত করে দিয়ে আসে।
সহায়তা করেছেন যাত্রাপুর পি এস এর ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভুমিক এবং S I সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ সহ উনাদের নিজস্ব গাড়ি করে এই দুই সাপ উদ্ধারকারী এবং সাপ টিকে সহ তৃষ্ণা অভয়ারণ্য নিয়ে অবমুক্ত করে দিয়ে আসে।
এই সাপটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উৎসব জনতা উপস্থিতি লক্ষ্য করা যায় সবার মুখে একটাই গুঞ্জন এমন জনবহুল এলাকায় এমন বড় সাইজের বার্মিজ পাইথন সাপ কোথা থেকে এলো তা নিয়ে চাঞ্চলের সৃষ্টি হয়। এবং এলাকার মানুষ দুই উদ্ধারকারীকে সাধুবাদ জানাই।
সকালে সাপটিকে বাজারে আনার পর অনেক মানুষ পুরুষ থেকে মহিলা ভিড় জমাট করেন সাপটিকে দেখার জন্য।
Amarpur, Gomati | Aug 25, 2026