শিক্ষক সংকটে আয়া দিয়ে চলছে স্কুল, মাত্র তিন শিক্ষকেই সামলাতে হচ্ছে পড়াশোনা প্রাতঃবিভাগ,।
শিক্ষক সংকটে কার্যত অচল হয়ে পড়েছে মেলাঘর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাতঃবিভাগ এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে মেলাঘর নেতাজির চৌমুহনী মেলাঘর টু আগরতলা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট চলছে। বর্তমানে প্রাতঃবিভাগে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। এত কম সংখ্যক শিক্ষক দিয়ে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর পড়াশোনা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। অভিযোগ, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের বিভিন্ন কাজেও আয়ার ওপর নির্ভর করতে হচ্ছে।
শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পঠন-পাঠন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের। তাঁদের দাবি, সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে।
অভিভাবকদের আরও অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই ছাত্রছাত্রী ও অভিভাবকদের রাস্তায় নামতে হয়েছে।অবরোধের জেরে মেলাঘর নেতাজির চৌমুহনী এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।“অবরোধের ফলে মেলাঘর নেতাজির চৌমুহনী এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ।পরে আলোচনার পর পুলিশের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
Amarpur, Gomati | Aug 25, 2026