মালদা প্রতিদিন নিউজঃ এবারের ভাবনা দর্পণ। একদিকে আরাধনা অন্যদিকে বাস্তবতা, দূর্গা পূজার বাদ্দি বেজে উঠলো ঢাকের আওয়াজে ,খুঁটি পুজো দিয়ে শুরু ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের দুর্গা পূজার শুভ সূচনা। এবছর ৪১ তম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের পূজো।
এই দিন প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মণ্ডপ তৈরির আগে খুঁটি পূজার আয়োজন করা হয় পুরোহিত দিয়ে নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। পাশাপাশি ক্লাবের পূজো উপলক্ষে একটি থিম সং করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এবং সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠান করা হয়েছিল।
এদিন উপস্থিত ছিলেন ক্লাবে সদস্যরা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন স্থানীয় ক্লাবের মহিলা সদস্যরাও। এই দিন খুঁটিপূজো এবং যোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা হয় তারপর নারকেল পাঠানো হয় পাশাপাশি থিমের ব্যানার উন্মোচন করা হয় করা হয়।
এবারের থিম দর্পণ একদিকে আরাধনা অন্যদিকে বাস্তবতা। সাবেকি প্রতিমা এবং মন্ডপ শয্যায় থাকছে থিমের ছোঁয়া।