হুড়া: হুড়ায় সাইবার প্রতারণা কাণ্ডে ধৃত যুবক, হ্যাক ৫৩০-র বেশি অ্যাকাউন্ট
Hura, Purulia | Sep 8, 2026 হুড়ায় সাইবার প্রতারণা কাণ্ডে ধৃত যুবক, হ্যাক ৫৩০-র বেশি অ্যাকাউন্ট। সাইবার প্রতারণার অভিযোগে হুড়া থানার এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম গোবিন্দ মাহাত। বাড়ি হুড়া থানার মাগুড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক ৫৩০ টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ১৭ লক্ষাধিক টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই সে এই সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে অনুমান করছে পুলিশ।