হুড়া: হুড়ায় ৩ টি চক্রের আটটি স্কুল নিয়ে যুব সংসদ, প্রথম বিসপুরিয়া হাই স্কুল
Hura, Purulia | Sep 6, 2026 হুড়ায় তিন চক্রের আট স্কুল নিয়ে যুব সংসদ, প্রথম বিসপুরিয়া হাই স্কুল রবিবার হুড়া ব্লকের অন্তর্গত তিনটি চক্রের আটটি স্কুলকে নিয়ে অনুষ্ঠিত হলো যুব সংসদ প্রতিযোগিতা। হুড়া চক্রের আটটি স্কুলের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা রাজ্যসভা ও বিধানসভার আদলে যুব সংসদ পরিচালনা করে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। সংসদীয় রীতিনীতি, বিতর্ক, প্রশ্নোত্তর পর্বে ছাত্র-ছাত্রীদের সাবলীল অংশগ্রহণ নজর কাড়ে।