হুড়া: অসুস্থ স্ত্রীকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিবাহের অভিযোগ,স্বামীর বিরুদ্ধে হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের গৃহবধূর
Hura, Purulia | Oct 7, 2026 অসুস্থ স্ত্রীকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিবাহের অভিযোগ। স্বামীর বিরুদ্ধে হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের গৃহবধূর। জানা যায়, বছর খানেক আগে হুড়া থানার বিশপুরিয়া গ্রামের তরুণী ময়না কালিন্দীর সঙ্গে বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকার বাসিন্দা বাপ্পা কালিন্দীর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর ঐ তরুণীর দেহে টিউমার ধরা পড়ে। বাপের বাড়ি থেকে চিকিৎসার খরচ আনার জন্য শ্বশুরবাড়ির লোকেরা চাপ দেয়, বলে অভিযোগ তাঁর। বর্তমানে তিনি বিশপুরিয়া গ্রামে বাপের বাড়ির আশ্রয়ে আছেন।