হেমতাবাদ: কালিয়াগঞ্জ শহরের দুর্গাপুজো মন্ডপ পরিদর্শন জেলা পুলিশের আধিকারিকদের
দুর্গা পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন এস ডি পিও মহম্মদ বদিউদ জামাল। শনিবার কালিয়াগঞ্জ শহরের একাধিক বড় মাপের দুর্গা পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত। পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢোকা ও বেরোনোর ব্যবস্থা থাকা-সহ পর্যাপ্ত সি সি ক্যামেরা ও অগ্নি সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলি মেনে চলতে দুর্গা পুজো কমিটি গুলিকে পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে।