ভাতারের বলগোনা এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেল এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী, ঘটনায় এলাকায় শোকের ছায়া। মঙ্গলবার ছটা চল্লিশ মিনিটে তার দেহ উদ্ধার করে নিয়ে গেল জিআরপি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বর্ধমান কাটোয়া রেল শাখার বলগোনা গ্রামের কাছে ট্রেনের ধাক্কায় মারা গেল বলগোনা গ্রামের এক নবম শ্রেণী ছাত্রী। ঘটনায় এলাকায় শোকের ছায়া। জি,আর,পির আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।