ভাঙড়ে ম/র্মা/ন্তি/ক পথ দু/র্ঘ/ট/নায় গৃ/হ/ব/ধূ/র মৃ/ ত্যু, বাসন্তী হাইওয়েতে ব্যাপক উ/ত্তেজ/না
ভাঙড়ে ম/র্মা/ন্তি/ক পথ দু/র্ঘট/নায় মৃ/ত্যু হল এক গৃহবধূর। বুধবার ভাঙড় থানার নলমুড়ি এলাকার বাসন্তী হাইওয়েতে এই দু/র্ঘট/নাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বি/ক্ষো/ভ দেখান। পাশাপাশি একটি বাস ও একটি বোলেরো পিকআপ গাড়িতে ভা/ঙ/চু/র চালানোর অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ বাসন্তী হাইওয়ে পারাপার করছিলেন। সেই সময় গিরিন সিগন্যাল এলাকায় সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বোলেরো পিকআপ গাড়ি এবং ধামাখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুতগতিতে এগিয়ে আসে বলে অভিযোগ। দু'টি গাড়ির মধ্যে কোনও একটি গৃহবধূকে সজোরে ধা/ক্কা মারে। ধা/ক্কার অভিঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর তাঁর শ/রী/রের উপ/র দিয়ে গাড়ির চা/কা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃ/ ত্যু হয় বলে স্থানীয়দের দাবি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা বাস ও বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, সিগন্যাল অমান্য করে কোনও গাড়ি এগিয়ে এসেছিল কি না এবং দু/র্ঘ/ট/নার জন্য কার গাফিলতি ছিল—সমস্ত বিষয় খতিয়ে দেখছে ভাঙড় থানার পুলিশ।
Kolkata, Kolkata | Sep 9, 2026