শালতোড়ায় ব্লক অফিসে Bankura District Block Level Youth Parliament Quiz 2026–27 অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল
মঙ্গলবার শালতোড়া ব্লক অফিসের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক প্রতিযোগী। মেধা, জ্ঞান এবং উপস্থিত বুদ্ধির এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার পরিচয় দেন তরুণ প্রতিযোগীরা।
প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। পুরস্কার হাতে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেখা যায় বিজয়ীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক ও অন্যান্য কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিশিষ্ট সমাজকর্মী রাহুল গাঙ্গুলি, অরূপ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি করা, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য তাঁদের প্রস্তুত করার ক্ষেত্রে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আয়োজকরা।
জ্ঞানই শক্তি—আর আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। সেই বার্তাকেই সামনে রেখে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শালতোড়ার এই যুব সংসদ কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।