ভিলেজ কাউন্সিল নির্বাচনে লালজুড়ি ও দশদা ব্লকে সাফল্যের পর কাঞ্চনপুরে বিজেপির বিজয় মিছিল,গেরুয়া আবিরে মাতল কর্মী-সমর্থকরা। ।
কাঞ্চনপুর প্রতিনিধি: এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনে লালজুড়ি ও দশদা আরডি ব্লকের বিভিন্ন ভিলেজে বিজেপি প্রার্থীদের জয়ের পর মঙ্গলবার ৬০ নং বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে শহরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর, বিজয়ী প্রার্থী এবং দলীয় কর্মী-সমর্থকরা। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে BMS মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি দলের জয়কে কর্মীদের পরিশ্রম ও সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন। পাশাপাশি আগামী দিনে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura