কাশীপুর: কাশিপুরে আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে ভোটারদের বিভ্রান্ত করছে পঞ্চায়েতের কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ BJP নেতার
কাশিপুরে আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে ভোটারদের বিভ্রান্ত করছে। বাড়ি বাড়ি গিয়ে জিও ট্যাগিং করছে পঞ্চায়েতের কর্মীরা। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা স্বপন চৌধুরীর। তিনি বলেন, কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা রাস্তায় সৌর আলো ও জলের কল বসানোর ব্যবস্থা করেছিলেন। নির্বাচন ঘোষণার আগেই ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেলেও সেই কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল এখনও ভোটারদের বিভ্রান্ত করে চলেছে। অভিযোগ জানানো সত্ত্বেও বিডিও কর্ণপাত করছেন না। সরকার পরিবর্তনের পর আধিকারিকদেরও আইনের আও