...আমতলী থানার পুলিশের হাতে ১টি মোটর সাইকেল সহ আটক ৩ চোর ...
একটি চুরির মামলার তদন্তে নেমে তিন দাগি চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। একইসঙ্গে একটি চুরির বাইক উদ্ধার করা হয়। ধৃতরা আমতলী এলাকা সহ রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় চুরিকান্ড সংঘটিত করতো। বিভিন্ন চুরির ঘটনায় পুলিশের হাতে ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের নাম জানতে পারে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে চুরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার আমতলী এলাকা থেকে তাদের আটক করা হলেও তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করতে চায়নি। বুধবার আমতলী থানায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জী।