Public App Logo
Profile Picture

Utpal Baidya

@utpalbln72
40716Followers
1Following
আগরতলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়ন্ত মজুমদার।
জিবি হাসপাতালে আবর্জনার স্তূপ, হাসপাতালজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ব্যবহৃত সিরিঞ্জ! স্বাস্থ্যবিধি নিয়ে উঠছে প্রশ্ন
আগরতলা: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ জমে থাকার অভিযোগ উঠেছে। হাসপাতাল চত্বরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব্যবহৃত সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা বর্জ্য। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে এমন অস্বাস্থ্যকর পরিবেশ ঘিরে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে না হাসপাতালের বিভিন্ন অংশে। ফলে হাসপাতাল চত্বরের একাধিক জায়গায় জমে রয়েছে আবর্জনা। তার সঙ্গে ব্যবহৃত সিরিঞ্জ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকায় সংক্রমণের আশঙ্কাও দেখা দিয়েছে।
হাসপাতালে প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য আসেন। তাঁদের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও এই পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে। বিশেষ করে ব্যবহৃত সিরিঞ্জ যত্রতত্র পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে অসাবধানতাবশত কেউ আহত হলে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। কেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না হাসপাতাল চত্বর? ব্যবহৃত সিরিঞ্জ নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা কি কার্যকর রয়েছে?
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই দ্রুত আবর্জনা পরিষ্কার করে ব্যবহৃত সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট নিয়ম মেনে অপসারণের দাবি উঠছে।
এখন দেখার বিষয়, রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ কত দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়।
আসন্ন পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে গতি! মথা, বিজেপি ও আইপিএফটির যৌথ উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল রাজপথে পদযাত্রা ও রথযাত্রা।
আসন্ন
দুই বছর ধরে বেহাল রাস্তা ও ভাঙা কালভার্ট, দুর্ভোগে পশ্চিম পিলাকের জাঙ্গালিয়াবাসী!
সাব্রুমে বেহাল রাস্তা ও বড় বড় গর্ত, চরম দুর্ভোগে নগরবাসী!
বিজেপির র‍্যালিতে মুখ ঢাকা রহস্যময় ব্যক্তিরা কারা????
সাব্রুমে গণধর্ষ/ণের মামলায় একজন গ্রেফতার, দ্বিতীয় অভিযুক্ত এখনও অধরা!
কেন্দ্রীয় বাহিনী ও বিরোধীদের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী।
বণিক্য চৌমুহনীতে মাংসের দোকানের তাক্কাল দিয়ে কুকু**রকে হ**ত্যা, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা পৌর নিগম নির্বাচনে সরকারি কর্মচারীদের ব্যালট ভোটগ্রহণ শুরু, শিশুবিহার স্কুলে চলছে প্রক্রিয়া
সাব্রুম রেল স্টেশনে ৪১ ওয়াগন (বগি) বোল্ডারের রহস্য ! নথির গরমিল ও সিল খোলার অনুমতি নিয়ে ধোঁয়াশা।
দুই বিজেপির নেতার মারপিট! ধর্মনগরে মুখ্যমন্ত্রীর রোড শো'তে!!
৪১ নম্বর ওয়ার্ডের ভোট প্রচারে মন্ত্রী সুশান্ত চৌধুরী
জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের বিরুদ্ধে দমকল কর্মীদের হয়রানির অভিযোগ! আ*হ*ত রোগীকে নিয়ে একাধিকবার ছোটাছুটি, ক্ষোভে ফুঁসছেন দমকল কর্মীরা।
বৃষ্টি উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে বামফ্রন্ট প্রার্থী বাদল দাস! জয়ের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন।
আগরতলা পৌর নির্বাচনের আগেই রাজনৈতিক উত্তেজনা! মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালির ৩৯ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ৭২ বছরের কংগ্রেস কর্মী
৫১টি ওয়ার্ডেই বিজেপির জয়ের দাবি মন্ত্রী রতনলাল নাথের! ২০ নম্বর ওয়ার্ডে হিমানী দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি প্রচার
৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা
১৩ প্রতাপগড়ে বিজেপির শক্তি প্রদর্শন! ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে সুবিশাল বাইক মিছিল
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/নের অভিযোগ! ঋষ্যমুখের মনিরামপুরে চাঞ্চল্য, অভিযুক্ত আটক!
প্রযুক্তির সাহায্যে বড় সাফল্য এয়ারপোর্ট থানার পুলিশের! উদ্ধার ২৫টি হারিয়ে যাওয়া মোবাইল, প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো ফোন
ধর্ষণের শিকার গৃহবধূকে জিবি হাসপাতালে দেখতে আসেন আমরা বাঙালির প্রতিনিধি দল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
Video 23
জোলাইবাড়িতে দক্ষিণ জেলা ভিত্তিক বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ও যুব উৎসব!