পুরুলিয়া ১: স্কুলে মিড-ডে মিলের অর্থ নয়ছয়ের অভিযোগ! পুরুলিয়া ১ নম্বর ব্লকে তীব্র চাঞ্চল্য
দীর্ঘদিন ধরে নেই পড়ুয়াদের উপস্থিতি, রান্না হয় না মিড-ডে মিলও—অথচ বছরের পর বছর নিয়মিত তুলে নেওয়া হয়েছে সরকারের বরাদ্দ্কৃত অর্থ! পুরুলিয়া ১ নম্বর ব্লকের মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে ঘিরে এমনই এক গুরুতর আর্থিক তছরুপের অভিযোগে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে সম্প্রতি পুরুলিয়া ১ নম্বর বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাতকুমডি ও বাগদাডি গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য টিচার-ইন-চার্জের সঙ্গে মু