মুর্শিদাবাদ জেলার কালীপুজো নিয়ে প্রশাসনিক বৈঠকে এসে কালিবাড়িতে পুজো দিলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী। বুধবার দুপুরে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বহরমপুরে আসেন। বহরমপুরে এসে প্রথমেই তিনি বিষ্ণুপুর কালীবাড়িতে করুণাময়ী কালীর কাছে পুজো দেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজ রাজ্যের সমস্ত জেলায় কালী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে প্রতি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কালী পূজার সংক্রান্ত বিস্তারিত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি ছট পূজনীয় কোন কোন ঘাটে ছট পূজা হবে সেইসব ঘাট পরিদর্শন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। সেখান থেকে তিনি সোজা চলে আসেন সার্কিট হাউসে। এরপরই রয়েছে জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নিয়ে রয়েছে প্রশাসনিক বৈঠক। বৈঠক শেষে বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্রের তপবন কালীপুজোর পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।
Berhampore, Murshidabad | Nov 4, 2026