রামপুরহাটে নামফলক-কাণ্ডে নতুন রহস্য, হঠাৎ উধাও শ্যামাপ্রসাদ মুখার্জির ফলক!
রামপুরহাটে রাস্তার নাম বদলকে ঘিরে বিতর্কের মধ্যেই নতুন মোড়। দীর্ঘদিনের ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তন করে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ করার পর বসানো হয়েছিল নতুন নামফলক। কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন, ১৪ আগস্ট আচমকাই সেই ফলক আর দেখা গেল না।
রাস্তার নাম পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাস্তার নাম পরিবর্তনের জন্য পুরসভার অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এবার নতুন করে প্রশ্ন—কে বা কারা খুলে ফেলল সেই নামফলক? কেনই বা সরানো হল? এটি কি প্রশাসনের সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক ও জনচাপের ফল?
একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে থাকা পুরনো নাম ফিরিয়ে দেওয়ার দাবি উঠছে, অন্যদিকে নামফলক সরানোকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।
তবে ফলক সরানোর বিষয়ে প্রশাসনের তরফে এখনও স্পষ্ট কোনও কারণ সামনে আসেনি। ফলে রামপুরহাটের এই নামফলক-কাণ্ডে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
BJP Birbhum Suvendu Adhikari Dhruba Saha Birbhum District Police Birbhum District Administration Birbhum District Trinamool Congress