বৈধ চালান ছাড়া স্টোন চিপস পরিবহন, মুরারইয়ে আটক দুই গাড়ি
দুই চালক গ্রেফতার, আদালতের নির্দেশে চার দিনের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বৈধ ডিসিআর স্লিপ বা চালান ছাড়াই স্টোন চিপস পরিবহনের অভিযোগে দুটি পণ্যবাহী গাড়ি আটক করল মুরারই থানার পুলিশ। শুক্রবার, ৯ অক্টোবর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি দুটিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক গাড়ি দুটির রেজিস্ট্রেশন নম্বর WB-45D-9280 এবং WB-45-9490। গাড়ি দুটি নলহাটি দিক থেকে চাত্রার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। বৈধ নথিপত্র ছাড়া স্টোন চিপস পরিবহনের অভিযোগে গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনায় দুই চালক রহিদুল মোল্লা, পৈকর থানার বিলাশপুরের বাসিন্দা এবং আক্তারুল শেখ, নলহাটির বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রামপুরহাট আদালতে পেশ করা হলে আদালত তাঁদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
অবৈধভাবে স্টোন চিপস পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং আইন কার্যকর করার বিষয়ে মুরারই থানার পুলিশ কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে।
Birbhum District Administration Birbhum District Police Bengal Message- বেঙ্গল মেসেজ BJP Birbhum Suvendu Adhikari Murarai Bidhan Sabha Bdo Murarai I Birbhum District