প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে বেরিয়ে কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ১.
রামপুরহাট: বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে বেরিয়ে মদ্যপ অবস্থায় কালী মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর পঞ্চায়েতের নাইসোর গ্রামে। এই ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিজয়া দশমীর দিন গ্রামের বারোয়ারি দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় শোভাযাত্রা থেকে বেরিয়ে তিন ব্যক্তি গ্রামের কালীমন্দিরে ঢুকে দেবীর শিলামূর্তি সরানোর চেষ্টা করেন এবং ভাঙচুর চালান বলে অভিযোগ। তবে মন্দিরে থাকা দেবীর চাঁদির গহনায় হাত দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
মন্দিরের অন্যতম পূজারি জগন্নাথ বন্দ্যোপাধ্যায় জানান, তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকে এই ঘটনা ঘটান। মন্দিরে সাধারণত তালা দেওয়া থাকে না। রাতে গ্রামের কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে মন্দিরের দরজা খোলা এবং দেবীর শিলামূর্তি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন।
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ। ঘটনায় তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের তদন্ত চালাচ্ছে পুলিশ।
Birbhum District Police Birbhum District Braking News