সারেঙ্গা: হোয়াটসঅ্যাপে আসা লিংকে ক্লিক করতেই ধাপে ধাপে আড়াই লক্ষ টাকা খোয়ালেন সারেঙ্গার ব্যবসায়ী
ওটিপি শেয়ার করেননি। হোয়াটসঅ্যাপে আসা লিংকে ক্লিক করতেই সর্বনাশ। ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন সারেঙ্গা ব্যবসায়ী জয়ন্ত হালদার। আজ আনুমানিক সকাল দশটা নাগাদ আমারে ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে বলা হয় ফোনটি আপডেট করুন। ফোন কাটার পরে হোয়াটসঅ্যাপে আসে একটি লিঙ্ক। ওই লিংকে হাত দিতে ধাপে ধাপে দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ