সারেঙ্গা: জাতীয়তাবাদী জনগণের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা হল সারেঙ্গায়
ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা হল সারেঙ্গায়। আজ জাতীয়তাবাদী জনগণের পক্ষ থেকে সারেঙ্গার গোবিন্দপুর মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত ওই পদযাত্রা হয়। পদযাত্রা শুরু হয় আজ আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেষ হয় রাত্রি আটটা নাগাদ। জাতীয় পতাকা হাতে পদযাত্রায় পা মেলান স্থানীয় বাসিন্দাদের অনেকেই। এদিন পদযাত্রা শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এক উদ্যোক্তা কি জানালেন শুনুন।