সারেঙ্গা: কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিরীহ হিন্দু পর্যটকদের হত্যার প্রতিবাদে সারেঙ্গা বাজারে মৌন মিছিল হল BJPর
কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিরীহ হিন্দু পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে মৌন মিছিল হল বিজেপির। বৃহস্পতিবার আনুমানিক রাত্রি সাড়ে আটটা নাগাদ রাইপুর বিধানসভার চার নম্বর মন্ডলের পক্ষ থেকে সারেঙ্গা বাজারে মোমবাতি হাতে মৌন মিছিল হয়। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার চার নম্বর মণ্ডলের সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিল শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন।