সারেঙ্গা: গুনিয়াদা পটাশ জঙ্গল এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ, পাঠানো হল ময়নাতদন্তে
অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠাল সারেঙ্গা থানার পুলিশ। আজ আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ সারেঙ্গার গুনিয়াদা পটাশ জঙ্গল এলাকার একটি পরিত্যক্ত কুয়ো থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।