সারেঙ্গা: সারেঙ্গা ব্লকের গোয়ালডাঙ্গা গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন উপলক্ষ্যে গ্রাম বাসীদের মধ্যে ব্যপক উন্মাদনা দেখা গেল
সারেঙ্গা ব্লকের গোয়ালডাঙ্গা গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন উপলক্ষ্যে গ্রাম বাসীদের মধ্যে ব্যপক উন্মাদনা। মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছেন প্রায় ৩৫০ বছরের পুরানো ভোলানাথের বিগ্রহ। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়নের মধ্য দিয়ে এই কর্মসূচি শুভ সূচনা হয়। শোভাযাত্রায় নজর কাড়েন মহিলা ঢাকির দল।