সারেঙ্গা: ফের আগুন লাগার ঘটনা ঘটলো সারেঙ্গার কাঁড়ভাঙ্গার জঙ্গলে, ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা
ফের আগুন লাগার ঘটনা ঘটলো সারেঙ্গার কাঁড়ভাঙ্গার জঙ্গলে। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা প্রথমে জঙ্গলের আগুন দেখতে পান। খবর দেওয়া হয় সারেঙ্গা বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা হাওয়া মেশিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে একাংশের দাবি বারবার এলাকায় সচেতনতা প্রচার করার পরেও এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু দুষ্কৃতী জড়িয়ে থাকতে বলে বলে এলাকাবাসীর দাবি।