জেপি নড্ডার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা, ইমরান হাসানকে এলাকায় ঘোরাল পুলিশ
ডায়মন্ড হারবার: জেপি নড্ডার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা ইমরান হাসানকে এলাকায় ঘোরাল ডায়মন্ড হারবার থানার পুলিশ। ধৃতকে সঙ্গে নিয়ে এলাকায় তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া চালায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।