Public App Logo
Profile Picture

Peace News Bangla

@peacenewsbangla
153Followers
15Following
Video 0
শিক্ষকদের উদ্যোগে বদলাচ্ছে ভাবনা, রেংট্যাখুলিয়ায় রক্তদানে বাড়ছে সচেতনতা।
ভক্তির সঙ্গে মানবতা— তালডাংরায় গণেশ পূজা কমিটির উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির।
🚨 হাতির হানা! বাঁকুড়ার ৩ এলাকায় ৫ হাতি—সতর্ক থাকার নির্দেশ বনদফতরের
🔴 LIVE | মল্লভূম প্রয়াসের ১০ম প্রতিষ্ঠা দিবস উদযাপন— বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে বিশেষ অনুষ্ঠান।
তালডাংরা বাজারে পরিচ্ছন্নতার বার্তা! গণেশ পূজার আগে সাফাই অভিযানে কমিটির সদস্যরা।
নন্দীগ্রামে ফের মমতা! প্রার্থী না দেওয়ার বার্তা ঋতব্রত শিবিরের—কী বললেন?
🔴 আজকের দেশ-বিদেশের ও রাজ্যের গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি বড় খবর - 11/09/26
“উপনির্বাচনে কি এবার নিজেই ময়দানে নামবেন মমতা? জল্পনা তুঙ্গে!”
🔴 আজকের দেশ-বিদেশের ও রাজ্যের গুরুত্বপূর্ণ বাছাই করা ১৫টি বড় খবর - 10/09/26
মুসলিম অধ্যুষিত রেংট্যাখুলিয়া গ্রামের গর্ব রনি হাজরা! NEET উত্তীর্ণ হয়ে MBBS-এর পথে স্বপ্নবাজ তরুণ।
সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজের পরই বড় পদক্ষেপ, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার তাঁর আপ্তসহায়ক সুমিত রায়।
১২৫ দিনের কাজে রাজ্যে শীর্ষে বাঁকুড়া

কর্মদিবস তৈরি ১ লক্ষ ৭৬ হাজার, কাজের জন্য আবেদন ৬৩ হাজারের বেশি

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:
১২৫ দিনের কাজের প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য বাঁকুড়া জেলার। কর্মদিবস তৈরির নিরিখে বর্তমানে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাঁকুড়া। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার কর্মদিবস তৈরি হয়েছে। খুব শীঘ্রই এই সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রকল্পে কাজের জন্য এখনও পর্যন্ত ৬৩ হাজার ৫০৬ জন আবেদন করেছেন। তাঁদের মধ্যে বহু আবেদনকারী ইতিমধ্যেই কাজের সুযোগ পেয়েছেন। গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ ও কৃষিকাজে সহায়ক বিভিন্ন পরিকাঠামো তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যক্তিগত জমিতে হাপা, পুকুর খনন এবং জল সংরক্ষণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে কর্মদিবস তৈরি করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন গ্রামীণ শ্রমিকদের কাজের সুযোগ বাড়ছে, অন্যদিকে কৃষি ও জলসম্পদ উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ছে।

প্রশাসনের লক্ষ্য, যাঁরা কাজের জন্য আবেদন করছেন, তাঁদের চাহিদা অনুযায়ী দ্রুত কাজের সুযোগ করে দেওয়া। জেলার আরও বেশি পঞ্চায়েতে প্রকল্পের কাজ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের আশা, চলতি সময়ে কর্মদিবসের সংখ্যা আরও বাড়বে এবং বাঁকুড়ার গ্রামীণ মানুষের কর্মসংস্থানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ লিখলে স্টল করতে দেবেন না: বিধানসভায় শুভেন্দুর বার্তা”
🔴 ৭০ রেজিনগর বিধানসভা উপনির্বাচনে AJUP-এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ ওরফে রবিন, মনোনয়ন জমা করে কী বললেন তিনি?
সিমলাপালের রবীন্দ্রপল্লীতে ফের চুরির চেষ্টা, পুলিশের তৎপরতায় আটক ১
 বাঁকুড়ার সিমলাপাল থানার অন্তর্গত রবীন্দ্রপল্লী এলাকায় ফের চুরির চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে স্বদেশ সিংহ মহাপাত্রের বাড়িতে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় একজনকে আটক করেছে সিমলাপাল থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তিন ব্যক্তি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে সিমলাপাল থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
সিমলাপাল থানার আইসি এবং এসআই তরুণ পাইন-এর নেতৃত্বে তল্লাশি চলাকালীন একজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম সাদের আলি খান, বাড়ি পুনিশোল এলাকায়।
অভিযোগ, পুলিশের তল্লাশি শুরু হতেই বাকি দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহারের অভিযোগ ওঠা বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির জানালার একটি অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
এরই মধ্যে এই ঘটনার সঙ্গে কিছুদিন আগে রবীন্দ্রপল্লীর নিলয় মাহান্তির বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মঙ্গলবারের ঘটনায় আটক ব্যক্তি বা তাঁর সহযোগীদের ওই পুরনো চুরির সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার রাতের ঘটনায় আরও কারা জড়িত এবং আগের চুরির ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা চলছে।
পরপর চুরি ও চুরির চেষ্টার ঘটনায় রবীন্দ্রপল্লী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। রাতের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সিমলাপাল থানার পুলিশ।
🔴 আজকের দেশ-বিদেশের ও রাজ্যের গুরুত্বপূর্ণ বাছাই করা ১৫টি বড় খবর - 09/09/26
বাঁকুড়ার সোনামুখীতে দামোদরের চরে ফের মর্টার শেল উদ্ধার!
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বলে অনুমান, দুর্ঘটনা এড়াতে এলাকা ঘিরে পুলিশ—সেনাবাহিনীকে খবর।
“দুর্গাপুজোয় পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়”—বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ।
বাঁকুড়া - ওন্দার পুনিশোল এলাকায় ধান্দা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি: অসুস্থ ৫০, অসুস্থদের দেখতে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যান স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা।
দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সতর্কতা, ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা
কলকাতা, ৮ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এক-দু’টি জায়গায় বজ্রপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

অন্যদিকে, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আচমকা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে স্বাভাবিক জনজীবনে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

⚠️ বজ্রপাতের সময় সতর্কতা

বজ্রঝড়ের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জলাশয়ের কাছাকাছি যাওয়া এবং গাছের নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন। সম্ভব হলে দ্রুত নিরাপদ পাকা ঘরের ভিতরে আশ্রয় নিন।

আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি আবহাওয়া দফতর ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ভারতীয় আবহাওয়া দফতর (IMD), Regional Meteorological Centre, Kolkata।

প্রতিবেদন: Peace News Bangla
“দুর্গাপুজোয় আমিষ খেলেই ‘ভণ্ড’! বাঙালিকে বাগেশ্বর বাবার কটাক্ষ, তীব্র বিতর্ক বাংলায়”।
সিমলাপাল: তালদা গ্রামের বাসিন্দা, প্রয়াত সেনা কর্মী অরবিন্দ সিংহবাবুকে শেষ শ্রদ্ধা জানালেন বিধায়ক সৌভিক পাত্র
<nis:link nis:type=tag nis:id=bankuranews nis:value=BankuraNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=indianarmy nis:value=indianarmy nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=simlapal nis:value=Simlapal nis:enabled=true nis:link/>
<nis:link nis:type=tag nis:id=বিজ্ঞাপন nis:value=বিজ্ঞাপন nis:enabled=true nis:link/> 
📰 এক লক্ষ টাকার ফুটবল ধামাকা!
চিঙ্গানীতে পঞ্চম বর্ষের নাইট ফুটবল টুর্নামেন্ট

বাঁকুড়ার ওন্দা এলাকার চিঙ্গানীতে ফুটবলের জমজমাট আসর। চিঙ্গানী তরুণ সংঘের পরিচালনায় আগামী ১০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে পঞ্চম বর্ষের নাইট ফুটবল খেলা। সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দু বড় অঙ্কের পুরস্কার। প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ১০,০০০ টাকা—অর্থাৎ মোট এক লক্ষ টাকার পুরস্কার ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণের সুযোগ পাবে। 
অংশগ্রহণের জন্য প্রবেশমূল্য ৬,০০১ টাকা, যার মধ্যে অগ্রিম ৪,০০০ টাকা জমা দিতে হবে। আগ্রহী দলগুলিকে দ্রুত যোগাযোগ করে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের বার্তা—খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
যোগাযোগ:
📞 লাল্টু — ৬২৯৬৬৬১২৮৫
📞 আজেজুল — ৮৬১৭৬০৮৩২০
Peace News Bangla | সত্যের পক্ষে, শান্তির পথে
‘ডাকাতদের গ্রাম’ তকমা নিয়ে ক্ষোভ, পুনিশোলের পরিচয় নিয়ে প্রশ্ন গ্রামবাসীদের

বাঁকুড়া -পুনিশোল: একজন কৃতী সন্তানের সাফল্যে যখন আনন্দে মেতেছে গোটা গ্রাম, ঠিক সেই সময় পুনিশোলের পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অতীতের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে পুনিশোলকে ‘ডাকাতদের গ্রাম’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।

সম্প্রতি পুনিশোল গ্রামের সন্তান কালিমুল্লাহ NEET পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার-পরিজনের পাশাপাশি আনন্দিত গ্রামবাসীরাও। কিন্তু এই আনন্দের আবহের মধ্যেই সংবাদমাধ্যমে গ্রামের এমন পরিচয় তুলে ধরায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ।

গ্রামবাসীদের বক্তব্য, কয়েকজন ব্যক্তির কোনও বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে গোটা গ্রামের সমস্ত মানুষকে এক করে দেখা উচিত নয়। তাঁদের প্রশ্ন, কোনও এলাকার কয়েকটি ঘটনার ভিত্তিতে সেই এলাকার সমস্ত মানুষের পরিচয় নির্ধারণ করা কতটা যুক্তিযুক্ত?

স্থানীয়দের দাবি, সময়ের সঙ্গে পুনিশোলে এসেছে নানা পরিবর্তন। শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি গ্রামের বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

গ্রামবাসীদের একাংশের মতে, একটি গ্রামের পরিচয় শুধু অতীতের কোনও বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত নয়। সেই এলাকার শিক্ষিত প্রজন্ম, কৃতী সন্তান এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও সমানভাবে সামনে আসা প্রয়োজন।

কালিমুল্লাহর NEET-এ সাফল্যকে তাই পুনিশোলের মানুষের কাছে গর্বের বিষয় হিসেবে তুলে ধরছেন স্থানীয়রা। তাঁদের আবেদন, কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ থাকলে তা তথ্য ও প্রেক্ষাপটসহ প্রকাশ করা হোক এবং গোটা গ্রামের মানুষের প্রতি যেন কোনও নেতিবাচক সাধারণীকরণ না করা হয়।

তবে কোনও অপরাধের অভিযোগ বা ঘটনা থাকলে তার সত্যতা ও আইনি অবস্থান নিরপেক্ষভাবে যাচাই করে প্রকাশ করাও জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

গ্রামবাসীদের প্রশ্ন একটাই—কয়েকজনের বিচ্ছিন্ন ঘটনার দায় কি গোটা একটি গ্রামের পরিচয় হয়ে যেতে পারে?