আসন্ন উদয়পুর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে ৩১-রাধাকিশোরপুর মণ্ডলের ৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী, বুথ সভাপতি, প্রদেশ, জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব এবং অন্যান্য কার্যকর্তারা। নির্বাচনী প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠনের সক্রিয়তা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মণ্ডল সভাপতি সানি সাহা।