আসন্ন উদয়পুর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩১-রাধাকিশোরপুর মণ্ডলের ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী সুপ্রিয়া সেনগুপ্ত, বুথ সভাপতি, প্রদেশ, জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বসহ দলীয় কার্যকর্তারা। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠনের সক্রিয়তা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মণ্ডল সভাপতি সানি সাহা। সংগঠনকে আরও শক্তিশালী করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
Udaipur, Gomati | Nov 7, 2026