দুর্গাপুজোর পরিস্থিতি খতিয়ে দেখতে মুরারইয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন ।
দুর্গাপুজো উপলক্ষে বীরভূমের মুরারই বিধানসভার এক নম্বর ও দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বীরভূম জেলা বিজেপির এক্সিকিউটিভ মেম্বার অরিন দত্ত। পুজোর দিনগুলিতে বিভিন্ন পুজো মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কোথাও যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই বিষয়েও এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এদিন মুরারই দুই নম্বর ব্লকের পাইকরে দুর্গামন্দিরে আয়োজিত ৩ হাজার ভোগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিধানসভার বিভিন্ন এলাকার পুজো মণ্ডপ পরিদর্শন করে সেখানকার পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। তাঁর এই পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিগন।
BJP Birbhum Birbhum District Bdo Murarai I Murarai Bidhan Sabha Braking News