ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী নিয়ে মনোনয়ন জমা দিল ভারতীয় জাতীয় কংগ্রেস।।
আসন্ন ২৭ নভেম্বরের পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ধর্মনগরে ৯ জন প্রার্থী নিয়ে মনোনয়নপত্র জমা দিল জাতীয় কংগ্রেস। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে প্রার্থীরা মনোনয়ন জমা করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে, প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, চয়ন ভট্টাচার্য, কেবল নন্দি-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবার উন্নতিকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নামার কথা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura