কুমারঘাট রেলস্টেশন চত্বরের কালীপূজা নিয়ে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক সম্মেলনে সরব আয়োজকরা ।।
কুমারঘাট রেল স্টেশন চত্বরের দীর্ঘদিনের পুরনো সর্বজনীন কালী মন্দিরের শ্যামা পূজাকে কেন্দ্র করে ওঠা বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন আয়োজকরা।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি রথিন্দ্র দেব এবং সদস্য রাজন মজুমদার জানান, ১৯৯২ সাল থেকে শুরু হওয়া এই পূজা এ বছর ৩৪তম বর্ষে পদার্পণ করেছে।সাম্প্রতিক তিরিশ টাকার চাঁদা নিয়ে তৈরি হওয়া বিবাদকে হাতিয়ার করে একশ্রেণির মানুষ যে অপপ্রচার চালাচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।কমিটির পক্ষে কমলা পুরকাইস্থ, খেলারানী দেব, নিপুরানী দেব, অবিনাশ দে ও শিখা দেবরা এলাকার সর্বস্তরের মানুষকে এই সমস্ত গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।তাঁদের স্পষ্ট বার্তা, উৎসব সবার, এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মায়ের পূজার প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিন ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে যে ধর্মীয় রীতি পালিত হয়ে আসছে, তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura