২৪-৪৮ ঘণ্টার মধ্যেই তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে সরকারি নোটিফিকেশন! বড়সড় ইঙ্গিত মহারাজা প্রদ্যোত কিশোরের।
তিপ্রাসাদের অধিকার ও ভূমি সুরক্ষা নিয়ে বড়সড় বার্তা দিলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিপ্রাসা অ্যাকর্ড সংক্রান্ত সরকারি নোটিফিকেশন জারি হতে পারে।পাশাপাশি, বিস্তারিত আলোচনার জন্য তিপ্রামথার প্রতিনিধি দলকে শীঘ্রই দিল্লিতে আমন্ত্রণ জানানোর সম্ভাবনাও রয়েছে।প্রদ্যোতের স্পষ্ট বার্তা, তিপ্রাসাদের জমি, অধিকার ও সাংবিধানিক সুযোগ-সুবিধার প্রশ্নে কোনও আপস করা হবে না। তিপ্রাসা অ্যাকর্ডের প্রতিটি দফা বাস্তবায়ন এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করাই তাঁদের মূল লক্ষ্য।তবে এখন দেখার বিষয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের তরফে সত্যিই কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয় কি না ।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura