উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার চন্ডিপুরে এক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গতকাল রাতে কিশোরী বাড়ির বারান্দায় একা থাকাকালীন অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে পাশের একটি লাউ ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরা বাগান থেকে কিশোরীকে উদ্ধার করলে বিষয়টি জানাজানি হয়। রাতেই বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সোমবার ভোর 4টা নাগাদ কিশোরীর ডাক্তার