উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আটঘরা গাবতলায় রেহেনা বিবি (৩৬) নামে এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, স্বামী শাহাবুদ্দিন মন্ডল পারিবারিক অশান্তির জেরে তাকে খুন করেছেন। আজ শুক্রবার সকাল 7টায় রেহেনা বিবির ভাইপো রাজিবুল মন্ডল খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখেন, রেহেনা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছেন। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়