বাদুড়িয়া: ঈশ্বরী গাছা স্কুলে স্টাম্প-কেলেঙ্কারি! বাদুড়িয়ায় ভোটার তালিকার শুনানি কেন্দ্রে তুলকালাম,
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঈশ্বরী গাছা এফপি স্কুলে বুধবার দুপুর বারোটা নাগাদ ভোটার তালিকা সংশোধনের (SIR) শুনানিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, শুনানিতে আসা আবেদনকারীদের রিসিভ কপিতে থাকা AERO-র সই ও স্টাম্প কেটে দিয়ে সেখানে নতুন করে খাদ্য দপ্তরের স্টাম্প মেরে দেওয়া হচ্ছিল। এই নিয়মবহির্ভূত কাজ দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। বারবার প্রতিবাদ সত্ত্বেও সংশোধন না করায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় এবং শুনানির কাজ পুরোপুরি বন্ধ হয়ে যা