ধর্মনগরে ভুয়ো গুগল পে দেখিয়ে ১,৪৫০ টাকার পোশাক নিয়ে চম্পট দিল এক যুবক। ।
ধর্মনগরের রানাপ্লাজা মার্কেটে ভুয়ো গুগল পে-এর মাধ্যমে পেমেন্ট সফল হওয়ার নকল প্রমাণ দেখিয়ে ১,৪৫০ টাকার পোশাক নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মধ্য নয়াপাড়ার বাসিন্দা শিবেন দাসের শাইনিজ কাপড়ের দোকানে এক যুবক ও এক তরুণী আসেন। একটি পোশাক পছন্দ করার পর ১,৪৫০ টাকা গুগল পে-তে দেওয়ার কথা জানান ওই যুবক। দোকানের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট ‘সাকসেসফুল’ দেখানো হলেও পরে দোকান মালিকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি।এরপর সন্দেহ হলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন দোকান মালিক। তাঁর অভিযোগ, ভুয়ো অ্যাপ ব্যবহার করে পেমেন্টের নকল প্রমাণ দেখানো হয়েছে। ঘটনায় ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তের দাবি জানানো হয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala