আগরতলায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে মাটিতে বসেই পেশাগত দায়িত্ব পালন করতে হল সাংবাদিকদের ! তবে নজরে পড়তেই চেয়ার দিলেন মুখ্যমন্ত্রী ।।
আগরতলায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় মাটিতে বসেই সংবাদ সংগ্রহ করতে দেখা যায় সাংবাদিকদের। কোটি টাকা ব্যয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য অন্তত ২০টি চেয়ারের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ ওঠে।অনুষ্ঠানজুড়ে এই অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরবর্তীতে বিষয়টি মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপর সাংবাদিকদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়।ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে—এ ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিকদের ন্যূনতম বসার ব্যবস্থা কেন আগে থেকেই নিশ্চিত করা হলো না? আয়োজনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সমন্বয় নিয়ে উঠছে প্রশ্ন।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura
Kanchanpur, North Tripura | Sep 22, 2026