শান্তিপুরের পর এবার ডাইনছড়ার লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর ।।
নির্বিচারে বন ধ্বংসের ফলে বনাঞ্চলের বন্যপ্রাণী ক্রমশ লোকালয়ে চলে আসছে । কয়েক মাস পূর্বে কাঞ্চনপুর মহকুমার শান্তিপুরের পর এবার ডাইনছড়া গ্রাম থেকে উদ্ধার হল বিরল প্রজাতির বেঙ্গল স্লো লরিস বা লজ্জাবতী বানর। সোমবার সন্ধ্যায় ডাইনছড়ার একটি বাড়ির বাঁশঝাড় থেকে প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। পরবর্তী সময় উদ্ধারের সময় বানরের কামড়ে তিন যুবক আহত হন বলে জানা গেছে। পরে বন দপ্তরে খবর দেওয়া হলে কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে নিয়ে যান। বেঙ্গল স্লো লরিস মূলত নিশাচর প্রাণী। দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং ত্রিপুরার বিভিন্ন বনাঞ্চলেও এই প্রাণীর দেখা মেলে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura